সাক্ষাৎকার

ইমিউনোলজি থেকে স্ট্রাকচারাল বায়োকেমিস্ট্রি — গবেষণার পথচলা: হাসান আল বান্না

Share
Share

হাসান আল বান্না একজন বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজি গবেষক এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের University of Maryland, Baltimore County (UMBC)-এ কেমিস্ট্রি বিভাগে (Biochemistry & Molecular Biology বিশেষায়নে) পিএইচডি গবেষণা করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন এবং পরবর্তীতে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এপিডেমিওলজি বিষয়ে Master of Public Health ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি ACI Limited-এ কোয়ালিটি কন্ট্রোল অফিসার হিসেবে কাজ করেন এবং পরবর্তীতে icddr,b-তে গবেষণা কর্মকর্তা হিসেবে ইমিউনোলজি ও ভ্যাক্সিনোলজি-সম্পর্কিত বিভিন্ন সংক্রামক রোগ গবেষণায় যুক্ত ছিলেন। বর্তমানে তাঁর গবেষণার মূল ক্ষেত্র ভাইরাল আরএনএ স্ট্রাকচার, ভাইরাসের জীবনচক্র, এবং মানবদেহের ইমিউন প্রতিক্রিয়া। তিনি একাধিক আন্তর্জাতিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন এবং ভাইরাল আরএনএ ও ইমিউন প্রতিক্রিয়া বিষয়ক গবেষণায় কাজ করছেন। Profile

💬 প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: প্রথমেই আপনার সম্বন্ধে আমরা জানতে চাই।
উত্তর: ছোটবেলাতেই বিজ্ঞান ও গবেষণার প্রতি আমার আগ্রহ তৈরি হয় বাবার অনুপ্রেরণায়। যদিও আমার বাবা তত্ত্বীয় পদার্থবিজ্ঞানের ছাত্র ও গবেষক ছিলেন, আমার আগ্রহের কেন্দ্রে ছিল বায়োকেমিস্ট্রি ও জেনেটিক্স। ২০১৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করি। ক্যারিয়ারের শুরুতে একটি ফারমাসিউটিক্যালস কোম্পানিতে কোয়ালিটি কন্ট্রোল ডিপার্টমেন্টে কাজ করি। পরবর্তীতে গবেষণার প্রতি আগ্রহ থেকে icddr,b-তে ২০১৬ সালে যোগদান করি এবং প্রায় পাঁচ বছর ইমিউনোলজি ও মিউকোসাল ভ্যাক্সিনোলজি ল্যাবে কাজ করি। ২০২১ সালে যুক্তরাষ্ট্রে এসে UMBC-এ স্ট্রাকচারাল বায়োকেমিস্ট্রি বিষয়ে পিএইচডি গবেষণা শুরু করি।

প্রশ্ন: আপনার গবেষণার বিষয় কী?
উত্তর: আমার গবেষণার বিষয় মূলত মানুষের রোগ সৃষ্টিকারী ভাইরাস-ব্যাক্টেরিয়া এবং তারা মানবদেহে প্রবেশের পর কী ধরনের ইমিউন প্রতিক্রিয়া সৃষ্টি করে ও কীভাবে কোষের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। icddr,b-তে থাকাকালে কলেরা ও কোভিড-১৯ নিয়ে গবেষণা করেছি। বর্তমানে পিএইচডি গবেষণায় এন্টেরোভাইরাস গ্রুপের ভাইরাসগুলোর আরএনএ স্ট্রাকচার ও তাদের জীবনচক্রের মেকানিজম নিয়ে কাজ করছি। এছাড়া কোষের ভেতরে নির্দিষ্ট আরএনএ ইমেজিংয়ের জন্য একটি নতুন অ্যান্টিবডি-ভিত্তিক মেথড উন্নয়ন করেছি।

প্রশ্ন: আপনার গবেষণার কাজগুলি কিভাবে আমাদের উপকৃত করছে কিংবা করবে?
উত্তর: এন্টেরোভাইরাসের আরএনএ স্ট্রাকচার নিয়ে করা গবেষণা নতুন অ্যান্টিভাইরাল ড্রাগ উন্নয়নে সহায়ক হতে পারে। এই ভাইরাস গ্রুপের মধ্যে একটি কমন আরএনএ স্ট্রাকচার রয়েছে, যেটিকে লক্ষ্য করে ওষুধ তৈরি করলে একাধিক ভাইরাসের বিরুদ্ধে কার্যকর হতে পারে। অন্যদিকে, আমার উন্নয়ন করা আরএনএ ইমেজিং মেথড কোষের ভেতরে আরএনএ গবেষণাকে সহজ করবে এবং ক্যান্সারসহ বিভিন্ন রোগ নিয়ে গবেষণায় নতুন সুযোগ তৈরি করবে।

প্রশ্ন: বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য আপনার বার্তা কী?
উত্তর: বিজ্ঞানে সফলতার জন্য পরিশ্রম ও ধৈর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। গবেষণায় যুক্ত হতে চাইলে শুরু থেকেই ল্যাব বা গবেষণা প্রকল্পে অংশ নেওয়া প্রয়োজন। অন্যদের সঙ্গে তুলনা না করে নিজের দক্ষতা উন্নয়নে মনোযোগী হওয়া উচিত। গবেষণার মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরাও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে।

যোগাযোগের তথ্য:
ইমেইল: [email protected]

🔗 প্রোফাইল লিংক:

লিংকডইন: https://www.linkedin.com/in/hbnnbd/
ওয়েবসাইট: www.hasanalbanna.org
গবেষণা: https://orcid.org/0000-0001-7475-6706

হাসান আল বান্নার গবেষণা সংক্রামক রোগ, ভাইরাল আরএনএ স্ট্রাকচার এবং ইমিউন প্রতিক্রিয়া বিষয়ে নতুন জ্ঞান যোগ করছে। তাঁর কাজ ভবিষ্যতে নতুন অ্যান্টিভাইরাল ওষুধ উন্নয়ন এবং আরএনএ-ভিত্তিক গবেষণার পদ্ধতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিজ্ঞানী অর্গ টিম তাঁর গবেষণার প্রতি নিষ্ঠা ও অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাঁর কাজ বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় আগ্রহী করবে—এই প্রত্যাশা রইল। আমরা তাঁর ভবিষ্যৎ গবেষণা কার্যক্রমের সফলতা কামনা করি।


From Immunology to Structural Biochemistry — The Research Journey of Hasan Al Banna

Hasan Al Banna is a researcher in biochemistry and molecular biology and currently a PhD candidate in Chemistry (specializing in Biochemistry and Molecular Biology) at the University of Maryland, Baltimore County (UMBC), USA. He completed his Bachelor’s and Master’s degrees in Biochemistry and Molecular Biology from the University of Dhaka and later obtained a Master of Public Health in Epidemiology from North South University. He began his professional career as a Quality Control Officer at ACI Limited before joining icddr,b as a Research Officer, where he worked on immunology, vaccinology, and infectious disease research. His current research focuses on viral RNA structures, viral life cycles, and host immune responses. He has published several international research articles related to viral RNA biology and infectious disease immunology. Profile

💬 Q&A Session:

Question: First, please tell us about yourself.
Answer: My interest in science and research began in childhood, inspired by my father. Although he was a theoretical physics researcher, my main interests developed in biochemistry and genetics. I completed my undergraduate and master’s degrees in Biochemistry and Molecular Biology from the University of Dhaka in 2015. I initially worked in the quality control department of a pharmaceutical company but later shifted toward research. In 2016, I joined icddr,b and worked for nearly five years in immunology and mucosal vaccinology research. In 2021, I moved to the United States and began my PhD research in structural biochemistry at UMBC.

Question: What is your main research focus?
Answer: My research primarily focuses on disease-causing viruses and bacteria, examining how they trigger immune responses and how they control host cells. During my time at icddr,b, I worked on cholera and COVID-19 research. Currently, my PhD research focuses on enteroviruses, particularly the structure of viral RNA and mechanisms related to viral life cycles. I have also developed a new antibody-based method for imaging specific RNA molecules inside cells.

Question: How do your research works benefit society?
Answer: My research on enteroviral RNA structures may help develop new antiviral drugs that could target multiple viruses within this group through a shared RNA mechanism. Additionally, the RNA imaging method I developed will allow scientists to study RNA functions inside living cells more effectively, which could support research in cancer and other diseases.

Question: What message would you give to young Bangladeshi students interested in science?
Answer: Success in science requires hard work and patience. Students should try to become involved in research early and focus on developing their own skills rather than comparing themselves with others. Research provides opportunities for Bangladeshi students to reach top international institutions and contribute globally.

Contact Information:

Email: [email protected]

🔗 Profile Link:

LinkedIn: https://www.linkedin.com/in/hbnnbd/
Website: www.hasanalbanna.org
Research: https://orcid.org/0000-0001-7475-6706

Hasan Al Banna’s research contributes to advancing knowledge in infectious diseases, viral RNA structure, and host immune responses. His work has the potential to support the development of new antiviral therapies and improved RNA research methodologies. The biggani.org team appreciates his dedication to scientific research and hopes his work inspires young Bangladeshi students to pursue careers in science. We wish him continued success in his future research endeavors.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

বিজ্ঞানী অর্গ দেশ বিদেশের বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে তাদের জীবন ও গবেষণার গল্পগুলি নবীন প্রজন্মের কাছে পৌছে দিচ্ছে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org