ড. এহসান আহমেদ বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিস-এর ইন্টিগ্রেটেড ন্যানোডিভাইসেস অ্যান্ড সিস্টেমস রিসার্চ ল্যাব-এ পোস্টডক্টরাল স্কলার হিসেবে কর্মরত আছেন। তিনি বাংলাদেশে শিক্ষাজীবন শুরু করেন এবং বুয়েট (BUET) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বি.এস.সি. ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান এবং ইউসি ডেভিস থেকে এম.এস.সি. ও পিএইচডি সম্পন্ন করেন।
ড. আহমেদের গবেষণার মূল লক্ষ্য হলো বৃহৎ বৈজ্ঞানিক যন্ত্রপাতিকে সংকুচিত করে ক্ষুদ্র চিপে নিয়ে আসা, বিশেষ করে স্পেকট্রোমিটার-অন-এ-চিপ তৈরি করা। তার কাজের মাধ্যমে স্মার্ট সেন্সর ডিজাইন করা হয়েছে যা ন্যানোটেকনোলজি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে অদৃশ্য আলো শনাক্ত করতে সক্ষম। তিনি গবেষণার পাশাপাশি শিক্ষকতা ও মেন্টরশিপেও সক্রিয়। ড. আহমেদ বর্তমানে যুক্তরাষ্ট্রে গবেষণা করছেন, তবে তার কাজ বিশ্বব্যাপী বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতিতে অবদান রাখছে।
💬 প্রশ্নোত্তর পর্ব:
প্রশ্ন: প্রথমেই আপনার সম্বন্ধে আমাদের জানান।
উত্তর: আমি বর্তমানে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ডেভিসের ইন্টিগ্রেটেড ন্যানোডিভাইসেস অ্যান্ড সিস্টেমস রিসার্চ ল্যাব-এ পোস্টডক্টরাল স্কলার হিসেবে কর্মরত আছি। আমার শিক্ষাজীবন বাংলাদেশে শুরু হয়, যেখানে আমি বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বি.এস.সি. সম্পন্ন করি। পরবর্তীতে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমাই এবং ইউসি ডেভিস থেকে এম.এস.সি. ও পিএইচডি ডিগ্রি অর্জন করি। আমার গবেষণার মূল ক্ষেত্র হলো হার্ডওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়।
প্রশ্ন: আপনার গবেষণার বিষয় কি?
উত্তর: আমার গবেষণার মূল লক্ষ্য হলো ল্যাবরেটরির বিশাল বৈজ্ঞানিক যন্ত্রপাতিকে সংকুচিত করে একটি ক্ষুদ্র চিপের মধ্যে নিয়ে আসা, যা সহজেই আপনার আঙ্গুলের ডগাতেই এঁটে যাবে। আমি মূলত “স্পেকট্রোমিটার” নিয়ে কাজ করি। ঐতিহ্যগতভাবে স্পেকট্রোমিটার হলো একটি বড় এবং ব্যয়বহুল যন্ত্র যা আলো বিশ্লেষণ করে রাসায়নিক পদার্থ শনাক্তকরণ, রোগ নির্ণয় বা পরিবেশ পর্যবেক্ষণে ব্যবহৃত হয়। আমার গবেষণায় আমি একটি “স্পেকট্রোমিটার-অন-এ-চিপ” তৈরি করেছি যা সিলিকন দিয়ে তৈরি। সিলিকন সাধারণত নির্দিষ্ট ধরণের ইনফ্রারেড আলো ভালোভাবে শনাক্ত করতে পারে না, কিন্তু আমরা চিপে অতিক্ষুদ্র ন্যানোস্ট্রাকচার তৈরি করেছি যা আলোর কণাকে ফাঁদে ফেলে এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে সংকেত প্রসেস করা হয়।
প্রশ্ন: আপনার গবেষণা কাজগুলি কিভাবে আমাদের উপকৃত করছে কিংবা করবে?
উত্তর: এই প্রযুক্তির ফলে উচ্চমানের সেন্সিং ব্যবস্থা বহনযোগ্য এবং সবার জন্য সাশ্রয়ী হয়ে উঠবে। এর ব্যবহার সম্ভাব্য ক্ষেত্রগুলো হলো:
১. স্বাস্থ্যসেবা: ছোট ডিভাইস বা পরিধানযোগ্য প্রযুক্তিতে ব্যবহার করে রোগ নির্ণয় বা অস্ত্রোপচারের সময় ক্যানসার শনাক্ত করা।
২. পরিবেশ: প্রত্যন্ত অঞ্চলে বাতাস বা পানির মান দ্রুত পরীক্ষা।
৩. কনজিউমার ইলেকট্রনিক্স: স্মার্টফোনে সংযুক্ত সেন্সরের মাধ্যমে খাবারের মান যাচাই করা সম্ভব।
প্রশ্ন: গবেষণা কাজের বিশেষ কোন অভিজ্ঞতা শেয়ার করবেন?
উত্তর: সিলিকন প্রাকৃতিকভাবে ‘নিয়ার-ইনফ্রারেড’ আলো শনাক্ত করতে দক্ষ নয়। আমাদের সাফল্য আসে ফোটন-ট্র্যাপিং ন্যানোস্ট্রাকচার এবং AI মডেলের সমন্বয়ে। অবাক হয়ে দেখেছি যে নয়েজপূর্ণ সংকেতের পরেও চিপটি আলোর স্পেকট্রাম সঠিকভাবে পুনরুদ্ধার করতে পারে। ক্ষুদ্র চিপটি বড় ল্যাবরেটরির যন্ত্রের সমান পারফর্ম করেছে।
প্রশ্ন: একজন বিজ্ঞানীর কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন?
উত্তর: ধৈর্য এবং কৌতূহল সবচেয়ে বড় গুণ। গবেষণার ৯০ শতাংশ ব্যর্থতা এবং ১০ শতাংশ সাফল্য; তাই সমস্যা সমাধানের মানসিকতা থাকতে হবে। সহযোগিতার মনোভাবও জরুরি। আমাদের সাম্প্রতিক গবেষণার সাফল্যের জন্য ফ্যাব্রিকেশন, পদার্থবিজ্ঞান ও মেশিন লার্নিং বিশেষজ্ঞদের দল প্রয়োজন হয়েছিল।
প্রশ্ন: বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের জন্য কোন বার্তা আছে?
উত্তর: বিজ্ঞানকে ভালোবাসতে হবে এবং প্রশ্ন করা শিখতে হবে। পাঠ্যবইয়ের বাইরেও বিশাল একটি জগত আছে, তার প্রতি আগ্রহ রাখতে হবে। বড় স্বপ্ন দেখুন এবং পরিশ্রম করুন। সীমাবদ্ধতা ভয় পাওয়ার কারণ নয়; অনেক উদ্ভাবন সীমাবদ্ধতা থেকে আসে।
যোগাযোগের তথ্য:
✉️ ইমেইল: [email protected]
🔗 প্রোফাইল লিঙ্ক:
🌐 গুগল স্কলার: https://scholar.google.com/citations?user=4310vV0AAAAJ&hl=en&oi=ao
💼 লিঙ্কডইন: www.linkedin.com/in/ahasanahamed2313
ড. এহসান আহমেদের গবেষণা হার্ডওয়্যার এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক সমন্বয়ে ভবিষ্যতের বহনযোগ্য প্রযুক্তি তৈরির পথ দেখাচ্ছে। biggani.org টিম তার এই নিষ্ঠা ও উদ্ভাবনী মনোভাবের জন্য ধন্যবাদ জানাচ্ছে। আশা করি তার কাজ বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস হবে। আমরা ড. আহসান আহমেদের গবেষণার সাফল্য ও ভবিষ্যৎ উদ্ভাবনের জন্য শুভকামনা জানাচ্ছি।
Smart Spectrometers with Nanotechnology and AI: An Interview with Dr. Ehsan Ahmed
Dr. Ehsan Ahmed is currently a Postdoctoral Scholar at the Integrated Nanodevices and Systems Research Lab, University of California, Davis. He began his academic journey in Bangladesh, earning a B.Sc. in Electrical and Electronic Engineering from BUET (Bangladesh University of Engineering and Technology). He then pursued higher education in the United States, completing his M.Sc. and Ph.D. at UC Davis.
Dr. Ahmed’s research focuses on miniaturizing large scientific instruments into tiny, portable chips, specifically designing spectrometer-on-a-chip devices. These smart sensors combine nanotechnology and artificial intelligence to detect previously invisible light signals. Beyond research, Dr. Ahmed is actively involved in teaching and mentoring students. He currently conducts research abroad in the U.S., while his work has global relevance for scientific and technological advancement.
💬 Interview Q&A:
Question: Could you briefly introduce yourself?
Answer: I am currently working as a Postdoctoral Scholar at the Integrated Nanodevices and Systems Research Lab, University of California, Davis. My academic journey began in Bangladesh, where I completed a B.Sc. in Electrical and Electronic Engineering from BUET. Later, I moved to the United States for higher studies and earned an M.Sc. and Ph.D. from UC Davis. My research focuses on the intersection of hardware and artificial intelligence.
Question: What is your research about?
Answer: My research aims to miniaturize large laboratory instruments into a tiny chip that can fit on a fingertip. I primarily work on spectrometers. Traditionally, spectrometers are large and expensive, analyzing light to detect chemical substances, diagnose diseases, or monitor the environment. I have developed a spectrometer-on-a-chip made from silicon, a low-cost material commonly used in electronics. While silicon normally struggles to detect certain infrared light, we created nanostructures that trap photons, and we use artificial intelligence to process the signals. This results in a small chip capable of laboratory-grade accuracy.
Question: How can your research benefit society?
Answer: This technology makes high-quality sensing portable and affordable. Potential applications include:
- Healthcare: Portable or wearable devices for disease detection or surgical tissue monitoring.
- Environment: Rapid testing of air or water quality in remote areas.
- Consumer Electronics: Smartphones with sensors to verify food quality or safety.
Question: Can you share any special experiences from your research?
Answer: Silicon is naturally inefficient at detecting near-infrared light. Our success came from combining photon-trapping nanostructures with AI models. We were amazed that even with noisy signals (up to 40 dB), the chip could accurately recover light spectra. A tiny, noisy silicon chip outperformed traditional large spectrometers, proving the power of AI-hardware synergy.
Question: What qualities do you think a scientist should have?
Answer: Patience and curiosity are the most important traits. Ninety percent of research involves failure and only ten percent success, so persistence is key. A collaborative mindset is essential; our recent work required a team of experts in fabrication, physics, and machine learning.
Question: Any message for young Bangladeshi students interested in science?
Answer: Love science and learn to ask questions. Explore beyond textbooks. Dream big and work hard. Do not fear limitations; often, innovation comes from overcoming constraints.
Contact Information:
✉️ Email: [email protected]
🔗 Profile Links:
🌐 Google Scholar: https://scholar.google.com/citations?user=4310vV0AAAAJ&hl=en&oi=ao
💼 LinkedIn: www.linkedin.com/in/ahasanahamed2313
Dr. Ehsan Ahmed’s research demonstrates the potential of combining hardware and artificial intelligence to create future portable technologies. The biggani.org team appreciates his dedication and innovative mindset. We hope his work inspires young Bangladeshi scientists. We wish Dr. Ahmed continued success in his research and future innovations.

Leave a comment