পদবি: স্বেচ্ছাসেবক টিম লিডার
শিক্ষাগত যোগ্যতা: Honors & Masters (Completed)
প্রতিষ্ঠান: Islamic University, Kushtia.
বর্তমান আগ্রহের বিষয়: Early Child Education and its related resarch.
সংক্ষিপ্ত পরিচিতি: হাসনা একজন শিক্ষানুরাগী ও গবেষণামুখী শিক্ষার্থী। তিনি আর্লি চাইল্ড এডুকেশন বিষয়ে বিশেষ আগ্রহী এবং শিশুদের প্রাথমিক বিকাশ শেখার প্রক্রিয়া ও মানসিক উন্নয়ন নিয়ে কাজ করতে ভালোবাসেন।
প্যাশন ও আগ্রহ: আর্লি চাইল্ড ডেভেলপমেন্ট, শিক্ষা ও গবেষণা, শিশুদের শেখার পরিবেশ উন্নয়ন, একাডেমিক রিসার্চ শিক্ষাভিত্তিক সংগঠনের সাথে কাজ করা, এছাড়া ইংরেজি ভাষায় দক্ষতা উন্নয়ন এবং আন্তর্জাতিক শিক্ষা ব্যবস্থা সম্পর্কে জানার আগ্রহ রয়েছে।
কেন এ বিষয়ে কাজ করতে চান: হাসনা বিশ্বাস করেন একটি শিশুর জীবনের প্রথম বছরগুলো তার ভবিষ্যৎ গঠনের ভিত্তি তৈরি করে। আর্লি চাইল্ডহুড এডুকেশন বিষয়ে গবেষণার মাধ্যমে শিশুদের জন্য উন্নত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চান, ভবিষ্যতে তিনি উচ্চ শিক্ষার জন্য দেশের বাইরে গিয়ে আন্তর্জাতিক পর্যায়ে গবেষণা ও শিক্ষামূলক কাজে যুক্ত হতে চান।
bgani.org (বিজ্ঞানী অর্গ) একটি স্বেচ্ছাসেবকনির্ভর বিজ্ঞান ও প্রযুক্তি প্ল্যাটফর্ম। এই উদ্যোগের প্রতিটি অর্জনের পেছনে রয়েছে অসংখ্য তরুণ স্বেচ্ছাসেবকের নিরলস শ্রম, সময় ও আন্তরিক অবদান। ওয়েবসাইট পরিচালনা, বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ লেখা, গবেষণামূলক বিষয় সহজ ভাষায় উপস্থাপন, বিজ্ঞানীদের সাক্ষাৎকার গ্রহণ, ভিডিও ও সামাজিক যোগাযোগমাধ্যমে কনটেন্ট তৈরি – এই সমস্ত কার্যক্রমই সম্ভব হয়েছে আমাদের স্বেচ্ছাসেবকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে।
biggani.org-এর লক্ষ্য হলো বিজ্ঞানকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া, বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে কৌতূহল, যুক্তিবোধ ও গবেষণার আগ্রহ তৈরি করা। এই লক্ষ্য বাস্তবায়নে স্বেচ্ছাসেবকেরা লেখক, উপস্থাপক, সমন্বয়কারী, গবেষণা সহকারী, ভিডিও এডিটর ও ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অনেক ক্ষেত্রেই তারা পড়াশোনা বা ব্যক্তিগত ব্যস্ততার পাশাপাশি সময় বের করে এই উদ্যোগের সঙ্গে যুক্ত থেকেছেন—যা সত্যিই প্রশংসনীয়।
আমাদের প্রকাশিত প্রতিটি প্রবন্ধ, আয়োজিত প্রতিটি সাক্ষাৎকার ও ইভেন্ট, এবং নিয়মিতভাবে আপডেট হওয়া ওয়েবসাইট- সবকিছুর পেছনে রয়েছে এই স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও দায়বদ্ধতা। তাদের কাজ শুধু একটি প্ল্যাটফর্মকে এগিয়ে নেয়নি, বরং বাংলাদেশের বিজ্ঞানচর্চা ও বিজ্ঞান যোগাযোগকে আরও শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সহায়তা করেছে।
biggani.org পরিবার বিশ্বাস করে, এই স্বেচ্ছাসেবকেরাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাদের চিন্তা, শ্রম ও সৃজনশীলতা ছাড়া এই পথচলা সম্ভব হতো না। আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে তাদের সকল অবদান স্বীকার করছি এবং ভবিষ্যতেও তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার প্রত্যাশা রাখছি।

1 Comment