←  সব স্বেচ্ছাসেবী
VOLUNTEER

সালিমিন আহমেদ সোয়াদ

স্বেচ্ছাসেবী

শিক্ষাগত যোগ্যতা: সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত

সংক্ষিপ্ত পরিচিতি

সালিমিন আহমেদ সোয়াদ বর্তমানে সপ্তম শ্রেণিতে অধ্যয়নরত। ছোটবেলা থেকেই বড় বোনের অংশগ্রহণ করা বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কর্মসূচি দেখে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাঁর আগ্রহ তৈরি হয়েছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তা সম্পর্কে জানতে এবং ভবিষ্যতে এসব ক্ষেত্রে কাজ করতে তিনি আগ্রহী।

ভিডিও সম্পাদনায় তাঁর দক্ষতা ও আগ্রহ রয়েছে। তিনি Biggani.org বিজ্ঞান কর্মশালা–২০২৬-এ অংশগ্রহণ করেছেন। Biggani.org-এর জুনিয়র স্বেচ্ছাসেবী হিসেবে কর্মশালা এবং অনলাইন ও অফলাইন বিজ্ঞানভিত্তিক কার্যক্রমে কাজ করতে তিনি আগ্রহী। ভবিষ্যতে এআই প্রযুক্তি সম্পর্কে নিজের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে এ ক্ষেত্রে কার্যকর অবদান রাখা তাঁর লক্ষ্য।

অবদানের ক্ষেত্র: ভিডিও সম্পাদনা, কর্মশালায় সহায়তা, অনলাইন ও অফলাইন কার্যক্রম এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক প্রচারণা

ব্যক্তিগত বক্তব্য

“উচ্চশিক্ষাবিষয়ক দিকনির্দেশনা পাওয়া এবং বিজ্ঞান সম্পর্কে আরও জানার আগ্রহ থেকেই Biggani.org-এর সঙ্গে আমার যাত্রা। আমাদের মতো মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের কাছে Biggani.org একটি অনুপ্রেরণার নাম।”