সাক্ষাৎকার

#২২৩ বীজ নিরাপত্তা ও টেকসই কৃষি উন্নয়ন: ড. রিপন কুমার সিকদারের ভাবনা

Share
Share

ড. রিপন কুমার সিকদার একজন উদ্ভিদ শারীরতত্ত্ববিদ (Plant Stress Physiologist) এবং বীজ ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়ন পেশাজীবী। তিনি উদ্ভিদের পরিবেশগত চাপ সহনশীলতা, বিশেষত লবণাক্ততার প্রভাব এবং পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে সেই প্রভাব হ্রাস করার বিষয়ে গবেষণা করেছেন। তাঁর ডক্টরাল গবেষণায় লবণাক্ত পরিবেশে ফসলের বৃদ্ধি, আলোকসংস্লেশন প্রক্রিয়া এবং ফলনের ওপর প্রভাব বিশ্লেষণ করা হয়।

বর্তমানে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)-এর অধীনে পরিচালিত PARTNER প্রকল্পে কর্মরত আছেন, যা বিশ্বব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে জাতীয় পর্যায়ে বীজ উৎপাদন, মান নিয়ন্ত্রণ ও কৃষকভিত্তিক বীজ সরবরাহ ব্যবস্থার উন্নয়নে কাজ করছেন। তাঁর গবেষণার মূল লক্ষ্য হলো বৈজ্ঞানিক জ্ঞানকে মাঠপর্যায়ের প্রয়োগযোগ্য সমাধানে রূপান্তর করা, যাতে কৃষক ও কৃষি খাত সরাসরি উপকৃত হয়। তিনি বাংলাদেশে কর্মরত থেকে কৃষি গবেষণা ও উন্নয়নে অবদান রাখছেন।

💬 প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: প্রথমেই আপনার সম্বন্ধে জানতে চাই।
উত্তর: আমি ড. রিপন কুমার সিকদার—একজন Plant Stress Physiologist এবং Seed System & Agricultural Development Professional। বর্তমানে আমি বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত PARTNER প্রকল্পে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (BADC)-এ কর্মরত। এখানে জাতীয় পর্যায়ে বীজ উৎপাদন, মান নিয়ন্ত্রণ এবং কৃষকভিত্তিক বীজ সরবরাহ ব্যবস্থাকে আরও কার্যকর ও টেকসই করার লক্ষ্যে কাজ করছি। আমার কাজের মূল লক্ষ্য হলো বৈজ্ঞানিক গবেষণাকে মাঠপর্যায়ের বাস্তব সমাধানে রূপান্তর করা, যাতে কৃষক উপকৃত হন এবং দেশের খাদ্য ও বীজ নিরাপত্তা আরও শক্তিশালী হয়।

প্রশ্ন: আপনার গবেষণার বিষয় কী?
উত্তর: আমার গবেষণার মূল বিষয় হলো গাছ কীভাবে পরিবেশগত চাপ, বিশেষ করে লবণাক্ততা সহ্য করে বেঁচে থাকে এবং ভালো ফলন দেয়। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অতিরিক্ত লবণের কারণে ফসলের পানি শোষণ কমে যায় এবং গাছের অভ্যন্তরীণ স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়। আমার PhD গবেষণায় দেখেছি, লবণাক্ততার ফলে পাতায় সালোকসংশ্লেযণ প্রক্রিয়া দুর্বল হয়ে যায়, গাছের বৃদ্ধি ও ফলন কমে যায়। তাই সঠিক পুষ্টি ব্যবস্থাপনার মাধ্যমে কীভাবে এই ক্ষতি কমানো যায়, সে বিষয়ে গবেষণা করেছি।

প্রশ্ন: আপনার গবেষণা আমাদের কীভাবে উপকৃত করছে বা করবে?
উত্তর: আমার গবেষণা লবণাক্ততা, খরা ও জলবায়ু পরিবর্তনের চাপের মধ্যেও ফসলকে সুস্থ রাখার বৈজ্ঞানিক ভিত্তি প্রদান করে। এর মাধ্যমে উপযুক্ত জাত নির্বাচন, সুষম সার ব্যবস্থাপনা ও উন্নত বীজ উৎপাদন কৌশল গ্রহণ করা সম্ভব হবে। ফলে উৎপাদন বৃদ্ধি পাবে, কৃষকের আয় বাড়বে এবং খাদ্য ও বীজ নিরাপত্তা আরও শক্তিশালী হবে।

প্রশ্ন: গবেষণা জীবনের কোনো বিশেষ অভিজ্ঞতা শেয়ার করবেন?
উত্তর: গবেষণার সময় লবণাক্ত পরিবেশে গাছের বৃদ্ধি ও পাতার সবুজভাব কমে যেতে দেখে বিষয়টি আমাকে গভীরভাবে ভাবিয়েছে। অনেক পরীক্ষায় প্রথমদিকে প্রত্যাশিত ফলাফল পাওয়া যায়নি। কিন্তু ধারাবাহিক চেষ্টা ও পদ্ধতিগত পরিবর্তনের মাধ্যমে ইতিবাচক ফলাফল পাওয়া যায়। তখন উপলব্ধি করি, গবেষণায় ধৈর্য ও সততা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশ্ন: একজন বিজ্ঞানীর কী কী গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন?
উত্তর: একজন বিজ্ঞানীর মধ্যে কৌতূহল, ধৈর্য, বিশ্লেষণ ক্ষমতা, সততা, শেখার মানসিকতা, সমস্যা সমাধানের মনোভাব এবং যোগাযোগ দক্ষতা থাকা প্রয়োজন। বিজ্ঞান সত্য অনুসন্ধানের একটি প্রক্রিয়া; তাই নৈতিকতা ও দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রশ্ন: তরুণ শিক্ষার্থীদের জন্য আপনার বার্তা কী?
উত্তর: তরুণদের প্রতি আমার বার্তা—বিজ্ঞানকে ভয় না পেয়ে ভালোবাসুন এবং প্রশ্ন করতে শিখুন। ব্যর্থতা গবেষণার অংশ। নিয়মিত অধ্যবসায়, সততা ও শেখার আগ্রহ থাকলে যে কেউ সফল হতে পারে। গবেষণার লক্ষ্য যেন মানুষের কল্যাণের সঙ্গে যুক্ত থাকে—এই বিষয়টি সর্বদা মনে রাখা উচিত।

যোগাযোগের তথ্য:
ইমেইল: [email protected]
লিংকডইন: https://www.linkedin.com/in/riponsikder/

ড. রিপন কুমার সিকদারের গবেষণা বাংলাদেশের উপকূলীয় ও লবণাক্ত অঞ্চলের কৃষি উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করে। উদ্ভিদের পরিবেশগত চাপ সহনশীলতা এবং বীজ ব্যবস্থাপনার ক্ষেত্রে তাঁর কাজ বাস্তবভিত্তিক সমাধান উপস্থাপন করছে। বিজ্ঞানী অর্গ টিম তাঁর গবেষণা ও পেশাগত নিষ্ঠার জন্য আন্তরিক শুভকামনা জানাচ্ছে। তাঁর এই গবেষণা ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে—এই প্রত্যাশা রইল।


Seed Security and Sustainable Agriculture: Insights from Dr. Ripon Kumar Sikder

Dr. Ripon Kumar Sikder is a Plant Stress Physiologist and Seed System & Agricultural Development professional. His academic research has focused on plant responses to environmental stress, particularly salinity stress, and the role of nutrient management in mitigating its adverse effects. During his doctoral research, he investigated how salinity influences plant growth, photosynthesis, and yield performance, and explored scientific approaches to improve crop resilience under saline conditions.

Currently, Dr. Sikder is working under the PARTNER (Program on Agricultural and Rural Transformation for Nutrition, Entrepreneurship, and Resilience) project implemented by the Bangladesh Agricultural Development Corporation (BADC) with World Bank financing. In this role, he contributes to strengthening national seed production systems, quality control mechanisms, and farmer-based seed supply chains. Based in Bangladesh, his work aims to translate scientific knowledge into practical agricultural solutions that enhance crop productivity, seed quality, and national food security.

💬 Question & Answer Session:

Question: Could you briefly introduce yourself?
Answer: I am Dr. Ripon Kumar Sikder, a Plant Stress Physiologist and Seed System & Agricultural Development Professional. Currently, I am working under the World Bank–funded PARTNER project at the Bangladesh Agricultural Development Corporation (BADC). My work focuses on strengthening national seed production, quality control, and farmer-based seed supply systems. My primary goal is to translate scientific research into practical field-level solutions so that farmers benefit and national food and seed security become stronger.

Question: What is the main focus of your research?
Answer: My research primarily examines how plants tolerate environmental stress, particularly salinity, and continue to produce satisfactory yields. In coastal areas of Bangladesh, excessive soil salinity reduces water uptake and disrupts normal physiological processes. During my PhD research, I observed that salinity weakens photosynthesis, reduces plant growth, and lowers yield. Therefore, I explored how proper nutrient management, especially nitrogen application, can mitigate salinity stress and improve plant performance.

Question: How does your research benefit society?
Answer: My research provides a scientific basis for maintaining crop productivity under salinity, drought, and climate-related stress conditions. It supports the development of improved crop varieties, balanced fertilizer management, and enhanced seed production techniques. Ultimately, this can increase farmers’ income, improve seed quality, and strengthen national food and seed security.

Question: Would you share a memorable research experience?
Answer: During my PhD, I observed how plants struggled under saline conditions, with reduced chlorophyll content and stunted growth. Many experiments did not initially produce the expected results. However, through repeated trials and methodological adjustments, positive improvements were eventually observed. This experience taught me that patience, persistence, and scientific integrity are essential in research.

Question: What qualities should a good scientist possess?
Answer: A scientist should have curiosity, patience, analytical skills, integrity, a willingness to learn, problem-solving ability, and effective communication skills. Science is a process of discovering truth, and ethical responsibility is fundamental to that process.

Question: What message would you give to young students in Bangladesh who wish to pursue science?
Answer: My message to young students is to embrace science without fear and to cultivate the habit of asking questions. Failure is part of research and learning. With consistent effort, honesty, and curiosity, success becomes achievable. Research should always aim to contribute to human well-being and societal development.

Contact Information:
Email: [email protected]
LinkedIn: https://www.linkedin.com/in/riponsikder/

Dr. Ripon Kumar Sikder’s research contributes significantly to addressing salinity challenges in Bangladesh’s coastal and vulnerable agricultural regions. His work in plant stress physiology and seed system development offers practical scientific solutions to real-world agricultural problems. The biggani.org team extends its best wishes for his continued success. His dedication to research and agricultural development is expected to inspire young Bangladeshi students to pursue science with commitment and purpose.

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

বিজ্ঞানী অর্গ দেশ বিদেশের বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে তাদের জীবন ও গবেষণার গল্পগুলি নবীন প্রজন্মের কাছে পৌছে দিচ্ছে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org