All Profiles

ড. হাসান মেহরাজ

উপদেষ্টা, বিজ্ঞানী.অর্গ

About

ড. হাসান মেহরাজ একজন উদ্ভিদ আণবিক জীববিজ্ঞানী এবং বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ববিদ, যিনি বর্তমানে জাপানের টোকিও বিশ্ববিদ্যালয়ে (UTokyo) জেএসপিএস (JSPS) পোস্টডক্টরাল গবেষক হিসেবে কর্মরত আছেন। ড. মেহরাজ কৃষি বিজ্ঞানে দুটি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন: একটি জাপানের কোবে বিশ্ববিদ্যালয় (২০২২) থেকে এবং অন্যটি এহিমে বিশ্ববিদ্যালয় (২০১৭) থেকে । তিনি বাংলাদেশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষিবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি ও উদ্যানতত্ত্ব বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন।

তাঁর গবেষণার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে উদ্ভিদ প্রজনন, জিনতত্ত্ব, এপিজেনেটিক্স, প্ল্যান্ট নিউট্রিট্রপিজম এবং উদ্ভিদ টিস্যু কালচার। তাঁর কাজের পরিধিতে Brassica rapa (সরিষা পরিবারের সবজি যেমন বাঁধাকপি, চীনা বাঁধাকপি, ফুলকপি, ব্রকলি, ইত্যাদি)-তে stress ও heterosis-সম্পর্কিত QTLs ও জিন শনাক্তকরণের পাশাপাশি অর্কিডের টিস্যু কালচার অন্তর্ভুক্ত রয়েছে।

বর্তমানে তিনি ধানের নিউট্রিট্রপিজমের শারীরবৃত্তীয় এবং আণবিক কৌশল নিয়ে কাজ করছেন। গবেষণার পাশাপাশি, তিনি Springer Nature, Elsevier, Frontiers, Wiley, Taylor & Francis, এবং MDPI-এর মতো স্বনামধন্য প্রকাশনা সংস্থার বিভিন্ন জার্নালে ১০০টিরও বেশি গবেষণাপত্র পর্যালোচনা (রিভিউ) করেছেন, যা বৈজ্ঞানিক সমাজে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং স্বীকৃত দক্ষতাই প্রমাণ করে।

তিনি Industrial and Crop Products, Scientific African, Next Research, Plant Physiology and Biochemistry, এবং BMC Agriculture-র মতো সুনামধন্য জার্নালগুলোতে সম্পাদক (এডিটর) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি Frontiers and Plant Science এবং Plants-র মতো জার্নালের বিশেষ সংখ্যায় গেস্ট এডিটর হিসেবে সম্পাদনা সেবাতেও সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন।

উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রকে এগিয়ে নিতে বিশেষ করে আণবিক প্রজনন এবং এপিজেনেটিক নিয়ন্ত্রণে ড. মেহরাজ উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। তাঁর সম্পর্কে বিস্তারিত জানতে অনুগ্রহ করে নিচের ওয়েবসাইটটি ভিজিট করুন: https://researchmap.jp/hmehraj?lang=en