সাক্ষাৎকার

#২৩৬ কৃষিবর্জ্য থেকে জৈবসার: ড. মোমেনা আক্তার সুইটির গবেষণার যাত্রা

Share
Share

ড. মোমেনা আক্তার সুইটি বাংলাদেশের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্বে মাস্টার্স ডিগ্রি সম্পন্ন করেছেন। ২০১৮ সালে তিনি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনে (বিএডিসি) সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। বর্তমানে তিনি মালয়েশিয়ার ইউনিভার্সিটি পুত্রা মালয়শিয়ায় (Universiti Putra Malaysia) মৃত্তিকাবিজ্ঞান (Soil Science) বিষয়ে পিএইচডি গবেষণারত আছেন।

তাঁর গবেষণার মূল লক্ষ্য হলো কৃষিবর্জ্য পুনর্ব্যবস্থাপনা এবং জৈবসারের উন্নয়ন। তিনি বিভিন্ন কৃষিবর্জ্য যেমন ধানের তুষ, কাঠের গুঁড়া এবং আখের ছোবরা থেকে বায়োচার প্রস্তুত করে, ল্যাবরেটরিতে Amino-Quinone মোডিফায়েড উপাদান এবং উপকারী Lactic Acid Bacteria সমৃদ্ধ ইলেকট্রিক জৈবসারের উন্নয়ন করছেন। এই গবেষণার মাধ্যমে মাটির পুষ্টি ধরে রাখা, রাসায়নিক সার ব্যবহারের পরিমাণ কমানো এবং ফসলের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব।

ড. সুইটির কাজ বাংলাদেশি কৃষিক্ষেত্রের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভাবন হিসেবে বিবেচিত হতে পারে। তিনি বর্তমান সময়ে আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কার্যক্রম চালাচ্ছেন, যা স্থানীয় এবং বৈশ্বিক কৃষি উন্নয়নের জন্য সহায়ক।

💬 প্রশ্নোত্তর পর্ব:

প্রশ্ন: প্রথমেই আপনার সম্বন্ধে আমাদের জানতে চাই।
উত্তর: আমি মোমেনা আক্তার সুইটি, সহকারী পরিচালক, গবেষণা সেল, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন, মতিঝিল, ঢাকা। আমি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে উদ্যানতত্ত্ব বিষয়ে মাস্টার্স করেছি। ২০১৮ সালে বিএডিসিতে সহকারী পরিচালক হিসেবে যোগদান করি। বর্তমানে ইউনিভার্সিটি পুত্রা মালয়শিয়ায় পিএইচডি গবেষণারত আছি মৃত্তিকাবিজ্ঞান বিষয়ে।

প্রশ্ন: আপনার গবেষণার বিষয় কি?
উত্তর: আমার গবেষণার বিষয় হলো কৃষিবর্জ্যের পুনর্ব্যবস্থাপনার মাধ্যমে জৈবসার তৈরী। বিভিন্ন কৃষিবর্জ্য যেমন ধানের তুষ, কাঠের গুঁড়া, আখের ছোবরা থেকে বায়োচার প্রস্তুত করে ল্যাবরেটরিতে বিভিন্ন ধাপে Amino-Quinone modified উপাদান এবং উপকারী Lactic Acid Bacteria সমৃদ্ধ ইলেকট্রিক জৈব সার তৈরী করা হবে। Amino-Quinone মাটিতে পুষ্টি ধরে রাখতে সাহায্য করে এবং সারের অপচয় কমায়, আর Lactic Acid Bacteria গাছের বৃদ্ধি ও মাটির ক্ষতিকর জীবাণু দমন করে।

প্রশ্ন: আপনার গবেষণার কাজগুলি কিভাবে আমাদের উপকৃত করছে কিংবা করবে?
উত্তর: এটি রাসায়নিক সারের ব্যবহার কমাতে সহায়তা করবে, মাটির গুণগত মান উন্নয়ন করবে এবং ফসলের ফলন বৃদ্ধি করবে।

প্রশ্ন: একজন বিজ্ঞানীর কি কি গুণ থাকা প্রয়োজন বলে মনে করেন?
উত্তর: আমি নিজেই নতুন এই বিষয়ে এবং কম অভিজ্ঞ। আমার মতে, একজন গবেষককে অধ্যবসায়ী, ধীর ও স্থির বুদ্ধি সম্পন্ন, সময়ানুবর্তী হতে হবে। নিজের লক্ষ্যে অবিচল থেকে নিরলস পরিশ্রম করলে সফলতার সম্ভাবনা বেড়ে যায়।

প্রশ্ন: বাংলাদেশের তরুণ শিক্ষার্থী যারা বিজ্ঞানে কাজ করতে চায় – তাদের জন্য আপনার কোন বার্তা আছে?
উত্তর: বাংলাদেশে স্বল্প সম্পদ থাকা সত্ত্বেও কৃষিক্ষেত্রে অগ্রগতি গবেষকদের নিরলস প্রচেষ্টার ফল। তরুণ গবেষকদের কৃষিক্ষেত্রে প্রয়োজনীয় প্রায়োগিক গবেষণায় মনোযোগ দিতে হবে।

📇 যোগাযোগের তথ্য

✉️ ইমেইল: [email protected]

ড. মোমেনা আক্তার সুইটির গবেষণা কৃষিবর্জ্য ব্যবস্থাপনা ও জৈবসারের উন্নয়নে নতুন দিশা দেখাচ্ছে। বিজ্ঞানী অর্গ টিম তার এই প্রচেষ্টা ও উৎসর্গের জন্য কৃতজ্ঞতা জানাচ্ছে। তার কাজ বাংলাদেশের তরুণ বিজ্ঞানীদের অনুপ্রেরণা যোগাক, এবং আশা করা যায়, তিনি কৃষিক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবেন।


From Agricultural Waste to Biofertilizer: The Research Journey of Dr. Momena Akhtar Sweety

Dr. Momena Akhtar Sweety completed her Master’s degree in Horticulture from the Bangladesh Agricultural University, Gazipur. She joined the Bangladesh Agricultural Development Corporation (BADC) as an Assistant Director in 2018. Currently, she is pursuing her PhD in Soil Science at Universiti Putra Malaysia.

Her research focuses on agricultural waste management and biofertilizer development. She works on converting various agricultural residues, such as rice husk, wood dust, and sugarcane bagasse, into biochar and laboratory-scale biofertilizers enriched with Amino-Quinone modified compounds and beneficial Lactic Acid Bacteria. This research aims to maintain soil nutrients, reduce chemical fertilizer usage, and improve crop productivity.

Dr. Sweety’s work is considered an important contribution to the advancement of sustainable agriculture in Bangladesh. She is conducting her research in an international setting, bridging local agricultural needs with global scientific approaches.

💬 Q&A Section:

Question: Could you please introduce yourself?
Answer: I am Momena Akhtar Sweety, Assistant Director, Research Cell, Bangladesh Agricultural Development Corporation (BADC), Motijheel, Dhaka. I completed my Master’s in Horticulture from Bangladesh Agricultural University, Gazipur. I joined BADC as an Assistant Director in 2018. Currently, I am pursuing a PhD in Soil Science at Universiti Putra Malaysia.

Question: What is your research about?
Answer: My research focuses on producing biofertilizers through the management of agricultural waste. Various agricultural residues, such as rice husk, wood dust, and sugarcane bagasse, are converted into biochar, and laboratory-scale biofertilizers enriched with Amino-Quinone modified compounds and beneficial Lactic Acid Bacteria are developed. Amino-Quinone helps retain nutrients in the soil and reduces fertilizer losses, while Lactic Acid Bacteria promote plant growth and suppress harmful soil microbes.

Question: How will your research benefit others?
Answer: It will help reduce the use of chemical fertilizers, improve soil quality, and increase crop yields.

Question: What qualities do you think a scientist should have?
Answer: I am relatively new and less experienced in this field. In my opinion, a researcher should be persistent, patient, methodical, and disciplined. By remaining focused and working tirelessly toward their goals, a scientist increases their chances of success.

Question: Do you have a message for young Bangladeshi students interested in science?
Answer: Even in a resource-limited country like Bangladesh, significant progress in agriculture is the result of the relentless efforts of scientists. Young researchers should focus on practical, application-based agricultural research to continue this trajectory of development.

📇 Contact Information

✉️ Email: [email protected]

Dr. Momena Akhtar Sweety’s research offers new directions in agricultural waste management and biofertilizer development. The Biggani.org team appreciates her dedication and effort. Her work serves as an inspiration for young Bangladeshi scientists, and we hope she continues to make meaningful contributions to agriculture

Share

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ফ্রি ইমেইল নিউজলেটারে সাবক্রাইব করে নিন। আমাদের নতুন লেখাগুলি পৌছে যাবে আপনার ইমেইল বক্সে।

বিভাগসমুহ

বিজ্ঞানী অর্গ দেশ বিদেশের বিজ্ঞানীদের সাক্ষাৎকারের মাধ্যমে তাদের জীবন ও গবেষণার গল্পগুলি নবীন প্রজন্মের কাছে পৌছে দিচ্ছে।

Contact:

biggani.org@জিমেইল.com

সম্পাদক: ড. মশিউর রহমান

Biggani.org connects young audiences with researchers' stories and insights, cultivating a deep interest in scientific exploration.

নিয়মিত আপডেট পেতে আমাদের ইমেইল নিউজলেটার, টেলিগ্রাম, টুইটার X, WhatsApp এবং ফেসবুক -এ সাবস্ক্রাইব করে নিন।

Copyright 2024 biggani.org